বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে ভূয়া এনএসআই অফিসার আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৫৬১ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন থেকে মো. হাসিবুর রহমান রায়হান (২৮) নামের এক ভূয়া এনএসআই অফিসারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তার কাছ থেকে এনএসআই’এর একটি নকল আইডিকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কাবিলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. হাসিবুর রহমান রায়হান ওই গ্রামের সফিকুর রহমানের ছেলে। এনএসআই নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, হাসিবুর রহমান বেশ কিছুদিন ধরে নিজেকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)’এর জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) এলাকায় জরিপের কাজ করে আসছিল। এসময় সে সম্ভাব্য প্রার্থীদের মাঠ পর্যায়ে কি গ্রহণযোগ্যতা আছে তা নিয়ে সদর দপ্তরে ভালো রিপোর্ট করবে বলে প্রার্থী ও নেতাদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও সে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডগুলো থেকেও চাঁদা আদায় করে আসছিল। পরে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল কাবিলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নকল আইডিকার্ড ও একটি মোটরসাইকেল’সহ তাকে আটক করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451