বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৩৩১ বার পড়া হয়েছে

বাসস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসনকে অভিনন্দন জানিয়েছেন।আজ রোববার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘কমনওয়েলথভুক্ত দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

প্রধানমন্ত্রী বলেন, ‘লিবারেল পার্টির নেতা হিসেবে আপনার নির্বাচন এবং প্রধানমন্ত্রী পদে নিযুক্তি আপনার ওপর লিবারেল পার্টির আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং অস্ট্রেলিয়ার জনগণ আপনার নেতৃত্ব ও প্রজ্ঞার প্রতি স্বীকৃতি দিয়েছে।’শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক গভীরভাবে মূল্যায়ন করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বন্ধুত্বের এই অটুট বন্ধন, যা বহু বছর ধরে দু’দেশের ও জনগণের মাঝে বিদ্যমান রয়েছে মরিসনের মেয়াদকালে তা আরো সুদৃঢ় হবে।’শেখ হাসিনা বলেন, ‘আমি আগামী দিনগুলোতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাফল্য কামনা করছি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451