শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে আরো চারটি মেডিক্যাল কলেজ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দেশে নতুন আরো চারটি মেডিক্যাল কলেজ চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। তিনি বলেছেন, ইতোমধ্যে অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। ফলে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াই শ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

আজ রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে এই চার মেডিক্যাল কলেজ হবে। এ ছাড়া চাঁদপুরে মেডিক্যাল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীবাসীর জন্য ঢাকার শাহবাগে ৫০০ শয্যার নতুন একটি হাসপাতাল তৈরি করা হবে। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেডিক্যালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় এ হাসপাতালটি তৈরি করা হবে।

আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তবে তাদের প্রত্যেককে তিন বছর করে গ্রামে থাকতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক স্বপন, স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর-সংস্থার প্রধান প্রমুখ।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451