সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে ট্রাক ড্রাইভারের অসতর্কতায় ঘুমন্ত হেলপারের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৩০১ বার পড়া হয়েছে

টি.আই সানি,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে শ্রীপুরে ঘুমন্ত ট্রাক হেলপারের ওপর দিয়ে গাড়ি চালালে তাৎক্ষণিকভাবেই হেলপারের মৃত্যু ঘটে।
১৮ আগস্ট শনিবার সকাল ১০ টায় উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড়ের পশ্চিম পাশে মনো ফিড মিলের ভিতরে ঢাকা মেট্রো-ট (১৩-০০৩৬) নম্বরের ভুট্রা বোঝায় ট্রাকটি এ দূর্ঘটনা ঘটায়।
অভিযুক্ত ড্রাইভার সিরাজগঞ্জ জেলার ছলংগা উপজেলার চড়িয়া কামারপাড়া গ্রামের সাফায়াত হোসেনের ছেলে মো. নাজমুল ইসলাম (২৩)। নিহত হেলপার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধনগাড়া গ্রামের মো. আব্দুল হাই এর ছেলে মো. মুমিন মিয়া (২৫)।
ট্রাক ড্রাইভার নাজমুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ থেকে ভোর ৬ টায় এই মিলে ভুট্রা নিয়ে আসি। সারারাত জেগে গাড়ি চালানোর কারনে খুব ঘুম পায়। তাই আমি গাড়ি পার্কিং করে স্টিয়ারিংয়েই ঘুমিয়ে যাই। সকাল ১০ টার দিকে ঘুম থেকে জেগে মুমিনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে গাড়ি আনলোড করার জন্য সামনের দিকে টান দিলে পিছনের চাকার সামনে ঘুমিয়ে থাকা মুমিনের ওপর দিয়ে গাড়ির চাকা যায়, ফলে সাথে সাথেই সে মারা যায়। আমি জানতাম না যে সে গাড়ির নিচে ঘুমিয়ে ছিলো।
মনো ফিড মিলের ডিরেক্টর মো. আরিফুর রহমান জানান, আমি মিলে নেই, ফোনে দুর্ঘটনার কথা শোনেছি। ড্রাইভারের অসতর্কতার কারণেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জেনেছি ।
শ্রীপুর থানার এসআই মো. মুঞ্জুরুল ইসলাম জানান,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ড্রাইভার পুলিশের হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451