শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রূপগঞ্জে কারখানা শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার-৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ২৫০ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানা শ্রমিককে ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ধর্ষিতার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর আগে, গত ১৬ আগষ্ট রাতে তেতলাবো খালপাড় এলাকায় ওই কারখানা শ্রমিক ধর্ষন করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাসাবো এলাকার আইয়ুব আলী মাদবরের ছেলে হাসান মাদবর, একই এলাকার ইব্রাহিম আলীর ছেলে শাহীন আলম ও নিরঞ্জন বিশ্বাসের ছেলে অর্জুন বিশ্বাস।
র্ধষিতার পিতা ও পুলিশ জানায়, ওই কারখানা শ্রমিকের বাবা মাসাবো এলাকায় একটি ভাড়া বাড়িতে দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে বসাবাস করে আসছে। তার মেয়ে স্থানীয় একটি মেলামাইন কারখানায় শ্রমিক হিসেবে চাকুরী করে আসছে। গত ১৬ আগষ্ট রাতে ওই কারখানা শ্রমিক কর্মস্থলে যাওয়ার সময় তেতলাবো খালপাড় এলাকায় পৌছাঁলে মামুন, হাসান মাদবর, শাহীন আলম ও অর্জুন বিশ্বাস মিলে তার মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে হাসান মাদবর, শাহীন আলম ও অর্জুন বিশ্বাসেরর সহযোগীতায় মামুন ওই কারখানা শ্রমিককে জোর পূর্বক ধর্ষন করে। ওই কারখানা শ্রমিকের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ওই কারখানা শ্রমিকের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে ধর্ষক মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

সানি/বিপ্র


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451