সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ট্রাকের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় এক গরুব্যবসায়ী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ২১৩ বার পড়া হয়েছে
bty

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বালুবোঝাই ট্রাকের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় এক গরুব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুইজন আহত হয়েছেন।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান খোকা (৩০) জামালপুর সদরের সোনাকাথা এলাকার হোসেন আলীর ছেলে। আহতরা হলেন- গরু ব্যবসায়ী জামালপুর সদর উপজেলার চরশী উপরীপাড়া এলাকার লাল মাহমুদের ছেলে খোরশেদ আলম (৩৪) এবং ট্রাকের হেলপার মো. হযরত আলী (২১)। হতাহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, জামালপুর থেকে একটি মিনিট্রাকে গরু বোঝাই করে ঢাকার পশুহাটের উদ্দেশে রওনা হন ব্যবসায়ীরা। ভোরে গরুর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাওনা উড়াল সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি বালুর ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকে থাকা দুই গরু ব্যবসায়ীসহ তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টার দিকে খোকা মারা যান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ট্রাকে থাকা ১৫টি গরু নিহত খোকার ব্যবসায়ীক অংশীদার মো. বাবুল শেখ ও রহমত আলীর হেফাজতে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ মাওনা হাইওয়ে থানায় রেখে নিহতের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। বালুর ট্রাক ও গরুবাহী মিনি ট্রাক মাওনা হাইওয়ে থানা পুলিশ আটক করলেও চালককে আটক করা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451