বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মির্জা ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল: কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৩৯২ বার পড়া হয়েছে

ঢাকাঃ 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ স্বাধীন করার যে কথা বলেছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপি মহাসচিবের আক্রমনাত্মক বক্তব্য গ্রেপ্তার হওয়ার মত অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ওই সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘এবার দেশ স্বাধীন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ফখরুল। আমি প্রশ্ন রাখতে চাই এটা কি রাষ্ট্রদ্রোহিতার শামিল নয়?’ওবায়দুল কাদের আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তো সরকার প্রধান। অশ্রাব্য ভাষায় প্রধানমন্ত্রীকে গালি দিয়েও আপনারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, গ্রেপ্তার হননি। ধন্যবাদ দিন শেখ হাসিনাকে। কাকে অ্যারেস্ট করবে এটা সরকারের সিদ্ধান্ত। বলুক আরো বলুক। মানুষের কাছে এদের চরিত্র উন্মোচন হোক।’ওয়ান ইলেভেনের কুশীলবদের সঙ্গে নিয়ে বিএনপি নেতারা আবারো ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, ‘নতুন করে খেলা শুরু করেছে। ফখরুল ইসলাম ওয়ান ইলেভেন স্টাইলে পরিস্থিতি সৃষ্টি করার সব ধরনের চেষ্টা করছেন। এখনো কোথায় কোথায় বৈঠক হয় রাতের অন্ধকারে, বিরস দুপুরে। দেশে হয়, বিদেশে হয়। ব্যাংককে গত সাতদিনে ঘন ঘন কারা যাতায়াত করছেন সে খবর আমরা জানি। ব্যাংকককে এখন ঘাঁটি করেছেন। রাষ্ট্রের বিরুদ্ধে কথা, দেশ আবার তারা স্বাধীন করবেন। কোন স্বাধীনতা?’বিএনপিকে সম্প্রদায়িক দানব পার্টি আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা দেশে থাকলে অশান্তি দূর হবে না।’ তাই ষড়যন্ত্র মোকাবিলা করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451