শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সারা দেশে জেএমবির সিরিজ বোমা হামলার ১৩ বছর আজ কুড়িগ্রামে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৩৫০ বার পড়া হয়েছে

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারা দেশে জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি)র সিরিজ বোমা হামলার ১৩ বছর আজ।
ভয়াবহ এ বোমা হামলার প্রতিবাদে সকালে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা বদরুল আলম, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, আওয়ামীলীগের সংগাঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জেএমবির মুল হোতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের শাস্তি হলেও তাদের মদদ দাতাদের শাস্তি হয়নি এখনও। মদদ দাতাতের শনাক্ত করে শাস্তির দাবী জানান তারা।
২০০৫ সালের ১৭ আগষ্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায় জেএমবি। ঐ দিন কুড়িগ্রাম জেলা জজ আদালত প্রাঙ্গন ও কেন্দ্রীয় শহীদ মিনারে বোমা হামলা করে তারা। বিেেস্ফারনস্থলে লিফলেট রেখে আত্ম প্রকাশ করে তারা। তবে এতে কেউ হতাহত না হলেও আতংক ছড়িয়ে পড়ে গোটা জেলায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451