সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক-এগারোর বেনিফিশিয়ারি কিন্তু আ.লীগ : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৩০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের স্বনির্বাচিত, স্বঘোষিত প্রধানমন্ত্রী সব জায়গায় বিএনপির ভূত দেখতে পান, তিনি সব জায়গায় জিয়া পরিবারের ভূত দেখতে পান। আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। আপনার মুখ দিয়ে এ ধরনের কথাবার্তা যায় না।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এটা আপনার স্বভাব। আপনার স্বভাবের মধ্য দিয়েই একেবারে হাস্যকর, অর্বাচীন কথা-বার্তা বলেন। দয়া করে এ ধরনের কথাবার্তা বন্ধ করেন। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

এ সময় মির্জা ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, আপনি নাকি ১/১১ পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন! কিন্তু ১/১১ তে আপনারাই তো বেশি লাভবান হয়েছিলেন।

তিনি বলেন, ১/১১ এর বেনিফিশারি এই আওয়ামী লীগ। এত বেশি বেনিফিশিয়ারি যে, সরকারে যাওয়ার আগেই আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সকল কাজের বৈধতা দেব; দিয়েছেনও। পার্লামেন্টে আইন পাস করে তাদের সব অবৈধ কাজের বৈধতা দিয়েছেন।

তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিশু-কিশোরদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, একইভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন করেছে। এই আন্দোলনের অন্য কোনো উদ্দেশ্য ছিলো না।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক আব্দুল হাই সিকদার, এম আব্দুল্লাহ, কাদের গণী চৌধুরী, ইলিয়াস খান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451