রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির কোনো হুমকি কাজে আসবে না: সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৩১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ওয়ান-ইলেভেনের কুশীলবদের সঙ্গে নিয়ে বিএনপি নেতারা আবারও ভয়ংকর ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মানুষের ঈদযাত্রা পরিদর্শনে এসে এ অভিযোগ করেন তিনি।

কাদের বলেন, ‘ওয়ান-ইলেভেনের মতো ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি, চক্রান্তটা কিন্তু বিএনপি করছে। মিডিয়ার একটি অংশ তাদের সহযোগিতা করছে। ওয়ান-ইলেভেনে মিডিয়ার একটা অংশ ছিল তাদের সহযোগী। সেই কুশীলবদের সঙ্গে। এখনো সেই একই চক্রান্ত বিএনপিই করে যাচ্ছে।’

এ ছাড়া সংসদে না থাকায় নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট কোটায়ও বিএনপিকে নেওয়ার কোনো চিন্তাভাবনা নেই বলেও জানান ওবায়দুল কাদের।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘টেকনোক্র্যাট একটা দল থেকে কেন নেব? টেকনোক্র্যাট, বাইরে অনেক লোক আছে। পার্লামেন্ট থাকলে পার্লামেন্টের একটা নিয়ম আছে। নিয়ম অনুযায়ী নেওয়া একটা…। আর পার্লামেন্ট না থাকলে টেকনোক্র্যাট নেওয়ার কোনো সুযোগ নেই।’

আর ভারি বর্ষণ না হলে এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হবে বলেও আশাবাদ জানান সড়ক পরিবহনমন্ত্রী।

অনেক চালক হালকা যানবাহন চালানোর লাইসেন্স দিয়ে ভারী যানবাহন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, হঠাৎ করে সব পরিবর্তন করা যাবে না, তাই আপাতত মধ্যম পন্থা অবলম্বন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451