শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভে তীব্র যানজট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ১৯৪ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভে তীব্র যানজট

টি.আই সানি,গাজীপুরঃ
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
অবরোধ করে বিক্ষোভ করছেন অ্যালিগেন্ট গ্রুপের শ্রমিকরা। ঈদের আগে
আগস্ট মাসের অর্ধেক বেতনের দাবিতে শুক্রবার বেলা ১১টা থেকে সড়ক অবরোধ
করে রেখেছেন তারা।
নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদ জানান, শ্রমিক অবরোধের কারণে
মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম
ভোগান্তিতে পড়েছেন। পুলিশের বিভিন্ন ইউনিট শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে
আলোচনা করে সমঝোতার চেষ্টা চালাচ্ছে।
দুপুর পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে
রেখেছেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় যানজটের
সৃষ্টি হয়েছে।
কারখানার শ্রমিকরা জানান, আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত বেতনের দাবি
জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কর্ণপাত করেন না।
এছাড়াও কারখানায় সদ্য যোগদান করা নতুন শ্রমিকরা ঈদ বোনাস না পাওয়ায়
তারা চলতি মাসের অর্ধেক বেতন বোনাসের দাবি জানিয়ে আসছিলেন।
হোতাপাড়া গিভেন্সি গ্রুপের শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
হাবিব ইস্কান্দার জানান, অ্যালিগেন্ট কারখানার শ্রমিকরা সকাল ১০টা থেকে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে
আলোচনা করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451