রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বন্দরে রিকশা চোর আটক রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ২১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে রাসেল খান(৩০)নামে এক রিকশা চোরকে আটক  করেছে পুলিশ।
রোববার রাতে থানার চৌকশ সাব-ইন্সপেক্টর আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে
নবীগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতারে সক্ষম হন। তবে পালিয়ে অল্পের
জন্য রক্ষা পায় বিল্লাল (৩৫) ও আল আমিন(৪৫)নামে তার আরো দু’সহযোগী। এ
ব্যাপারে জনৈক রিকশা চালক সাইফুল ইসলাম রতন বাদী হয়ে রোববার রাতেই বন্দর
থানায় একটি মামলাা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়,নবীগঞ্জ কলেজ রোড
এলাকার ভাড়াটিয়া নুরুল ইসলামের ছেলেল সাইফুল ইসলাম রতন রোববার বিকেল সাড়ে
৫টায় সালেহনগর এলাকার একটি গ্যারেজ হতে ব্যাটারী চালিত রিকশা ভাড়া নেয়।
রাত পৌণে ১১টায় সুদূর বরিশাল জেলা বুখাইনগর গ্রামের বজলুর রহমানের ছেলে
রাসেল খানসহ আরো অজ্ঞাতনামা ৩জন নবীগঞ্জ বাজার হতে ফেরীঘাটে যাওয়ার জন্য
তার রিকশায় ওঠে। ফেরি ঘাটের সামনের একটি বাড়ির ভিতরে গিয়ে তাকে ক্যারম
বোর্ড আনার জন্য পাঠায়। সরল বিশ^াসে রতন রিকশা রেখে ভেতরে গিয়ে কোন কিছু
না পেয়ে ফেরত এসে দেখেন তার রিকশা নিয়ে পালিয়েছে চোরেরা। রাত সোয়া ১১টার
সময় চালক রতন রিকশা চোরদের দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করলে আশ পাশের
লোকজন চোর রাসেলকে আটক করে। এ সময় খবর পেয়ে বন্দর থানার সাব-ইন্সপেক্টর
আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে মামলার
তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হুসাইন ধৃত রাসেলের বিরুদ্ধে ৭দিনের রিমান্ড
চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451