শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণ,অত:পর পুলিশের হাতে ধরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ১৮৯ বার পড়া হয়েছে
mde

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক কলেজের একাদশ
শ্রেণীতে পড়ুয়া তরুনীকে বিয়ের
প্রলোভনে ধর্ষণ করার অভিযোগে মেহেদী
হাসান রাব্বি(২০)নামের এক তরুনকে
গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়, পরে
যৌণ নিপিড়নের শিকার তরুনীর পিতার
অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ
করে গ্রেপ্তার মেহেদী হাসান কে শনিবার
দুপুরে জেলহাজতে প্রেরণ করে শ্রীপুর
থানা পুলিশ।
গ্রেপ্তার তরুণ মেহেদী হাসান রাব্বি
(২০) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের

চকপাড়া গ্রামের আব্দুস সাত্তারের
ছেলে।
যৌণ নিপিড়নের শিকার তরুনীর
স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার
উপপরিদর্শক(এসআই)খাইরুল ইসলাম
জানান,গ্রেপ্তার তরুণ ও যৌন হয়রানীর
শিকার তরুনীর বাড়ি একই গ্রামে,
তরুনীটি গাজীপুরের একটি কলেজের
একাদশ শ্রেণীর শিক্ষার্থী। উভয়ের বাড়ি
একই গ্রামে হওয়ায় তাদের মধ্যে প্রেমের
সম্পর্ক গড়ে উঠে। পরে অভিযুক্ত তরুন
তাঁর আরো দুই বন্ধুকে সাথে নিয়ে
বিয়ের প্রলোভনে একাধিকবার তরুনীকে
ধর্ষন করে, এরই এক পর্যায়ে তরুনীটি
গর্ভধারণ করলে অভিযুক্ত তরুনটি তার
বিভিন্ন বন্ধুদের সহায়তায় তরুনীর
গর্ভপাত ঘটায়।

এদিকে গত শুক্রবার সন্ধ্যায় উভয়েই মাওনা
চৌরাস্তার উড়াল সেতুর উপর
কথাকাটাকাটি করেন, কিন্তু তরুনটি
বিয়ের ব্যাপারে অস্বীকৃতি জানালে
তরুনীটি একটি গাড়ির নীচে ঝাঁপ
দেয় তবে গাড়ীর চালকের দক্ষতায় সে
প্রাণে বেঁচে যায়।এ ঘটনা স্থানীয়রা
দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ
তাদের আটক করে থানায় নিয়ে যায়।
তিনি আরো জানান,মেয়ের বাবাার
অভিযোগের প্রেক্ষিতে শনিবার মামলা
হিসেবে গ্রহণ করা হয় পরে গ্রেপ্তার
তরুনকে দুপুরের দিকে জেলহাজতে
প্রেরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451