রায়হান দেওয়ান, নিজস্ব প্রতিবেদকঃ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রিপারেটরী গ্রামার স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন স্কুল কতৃপক্ষ। আজ সকালে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু করেন অত্র শিক্ষা প্রতিষ্টানের অধ্যক্ষ মিসেস ফরিদা হানুম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুলের ছাত্র ছাত্রীরা সতস্ফুর্ত ভাবে অংস গ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা,অত্র স্কুল পরিচালনা কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব ওফাজ উদ্দিন ও মোঃ শাহীন ঢালী উপস্থিত ছিলেন।