সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘কোহলি কিংবদন্তি হয়ে উঠেছেন’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ১৫১ বার পড়া হয়েছে
‘কোহলি কিংবদন্তি হয়ে উঠেছেন'

স্পোর্টস ডেস্কঃ

উঠতি খেলোয়াড়দের বিভিন্নভাবে সাহায্যের জন্য নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘রান অ্যাডাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপটির এক-চতুর্থাংশ শেয়ারের মালিক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট নিয়ে তেমন কথা বলতে চাইছিলেন না। কিন্তু প্রশ্নবাণ যখন বিরাট কোহলিকে নিয়ে, তখন বেশ সপ্রতিভ হয়েই উত্তর দিলেন তিনি।

দল ৩১ রানে হারলেও এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একটি শতক ও একটি অর্ধশতকের দেখা পাওয়া বিরাট কোহলিকে প্রশংসায় ভাসালেন ধোনি। এ ব্যাপারে সাবেক ভারতীয় অধিনায়ক বলেন, ‘কোহলির এরই মধ্যে কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গেছেন। সে যেভাবে ব্যাট করেছে তাতে আমি খুবই মুগ্ধ। গত কয়েক বছর ধরেই সে খুব ভালো ক্রিকেট খেলছে। দলকে এগিয়ে নিচ্ছে এবং একজন অধিনায়কের কাছ থেকে আপনি এটাই চাইবেন। আমার পক্ষ থেকে তাঁর জন্য শুভ কামনা থাকবে।’

চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারত কেন হারল জানতে চাইলে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান সমালোচকের দৃষ্টিতে জবাব দেন। উত্তরে ধোনি বলেন, ‘টেস্ট ম্যাচে জিততে হলে আপনাকে উইকেট নিতে হবে এবং এটাই একমাত্র উত্তর। আপনি কত ভালো ব্যাটিং করলেন বা পাঁচদিন কিভাবে খেললেন এটা কোনো বিষয়ই না। আপনি যদি ২০ উইকেট নিতে পারেন, আপনি জিতবেন।’

ভারতীয় ক্রিকেট দলের ভক্তরা অবশ্যই চাইবেন যাতে লর্ডসে দ্বিতীয় টেস্টে এই সূত্র কাজে লাগাতে পারেন বিরাট কোহলি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451