বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রেকফাস্টে ডিম, কমতে পারে পেটের মেদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৩৪১ বার পড়া হয়েছে

অনেকেই মনে করেন ডিম খেলে ওজন বাড়ে। কথাটি সম্পূর্ণ ভুল। সকালে একটি/ দুটি ডিমের সাদা অংশ খেলে তা অনেকটা সময় ধরে পেটে থাকে এবং কম ক্ষিধে পায়৷ এতে অন্যান্য খাওয়া কম হয়। ডিম প্রোটিনের খুব ভালো একটি উৎস। ফলে পুরো দিনটি শরীরে কাজ করার ক্ষমতা পাবেন। পাশাপাশি ওজন কমাতে পারবেন।

মেদ কমাতে ঘুম থেকে উঠেই দুটো ডিম খেয়ে ফেলুন। বিজ্ঞানীরা এমনটাই দাবি করছেন। সকাল বেলা খালি পেটে দুটো ডিম খেয়ে নিলেই নাকি মেদ কমতে শুরু করবে। বিশেষজ্ঞরা দাবি করছেন, সকালে প্রয়োজন পর্যাপ্ত খাবার। এবং সকালের এই খাবার স্বাস্থ্য ঠিক রাখার মূল সূত্র। সেই সকালেই খেতে হবে দুটো ডিম।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালের প্রকাশিত এক সংবাদের ভিত্তিতে জানা যায়, সকাল ৮টার আগে যেমন ইচ্ছা তেমন করে খেলে হবে না। আধ চামচ অলিভ অয়েল দিয়ে ডিম রান্না করুন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, প্রোটিন ও বায়োটিন রয়েছে।

অনেকেরই মনে হতে পারে, ডিমের কুসুম খাবেন, নাকি খাবেন না। যাদের মনে এমন প্রশ্ন রয়েছে, তারা জেনে রাখুন, দুটো ডিমের কুসুম শরীরে কোনও ক্ষতি করবে না। অনায়াসেই খাওয়া যেতে পারে। তবে, কোলেস্টেরলের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ব্রিটিশ একট গবেষণায় প্রমাণিত হয়েছে যে সকালে হাই প্রোটিন খেলে অ্যাবডোমেনাল টিস্যু কমে যায়। এতে পেটের মেদ কমে৷ তবে রিপোর্ট বলছে ওজন বা শরীরের মেদ অনেক কারণেই বাড়তে পারে। এর মধ্যে হরমোনাল জটিলতাও অন্যতম। সেক্ষেত্রে মেদ কমাতে চিকিৎসকের পরামর্শই প্রথম প্রয়োজন। যারা হার্টের রোগী বা কোলেস্টোরেল সংক্রান্ত জটিলতায় ভুগছেন, তাদের জন্য ডিম একরকম নিষিদ্ধই বলা চলে। সেক্ষত্রে প্রথমেই দরকার চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451