বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নতুন টাকা সোমবার থেকে পাও্যা যাবে নির্ধারিত ব্যাংকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৩৭১ বার পড়া হয়েছে
ঈদের চকচকে নতুন টাকা সোমবার থেকে

অনলাইন ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ আগস্ট সোমবার থেকে নতুন টাকা সরবরাহ করবে বাংলাদেশ। নির্ধারিত ব্যাংকগুলোর মাধ্যমে এ টাকা ছাড়া হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২০ আগস্ট পর্যন্ত গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া  রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।যেসব ব্যাংকে ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে রাজধানীর যাত্রাবাড়ীর ন্যাশনাল ব্যাংক, জাতীয় প্রেস ক্লাবের অগ্রণী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখার সোস্যাল ইসলামী ব্যাংক, ধানমন্ডির ব্যাংক এশিয়া, উত্তরার ঢাকা ব্যাংক, জনতা ব্যাংকের আব্দুল গণি রোডের কর্পোরেট শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, মালিবাগ চৌধুরী পাড়ার শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা এবং রূপালী ব্যাংকের মহাখালী শাখায় নতুন টাকা পাওয়া যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451