শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৩১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ সাত মাত্রার  ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপ। বোরবার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর সিএনএন। ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে পড়ে লোকজন। তারা ঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর পরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুনামির সতর্কতা জারি করা হয়। এছাড়া স্থানীয়দের উঁচু কোনও স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে  উত্তর লম্বক, বালির পূর্ব এবং উত্তরাংশ, পূর্ব জাভার উত্তরভাগসহ দেশের একাধিক স্থানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের আশেপাশে থাকা পর্যটকদের সরিয়ে আনা হচ্ছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। পর্যটনশিল্পের জন্য বিখ্যাত বালি দ্বীপ থেকে এই দ্বীপ ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। উৎপত্তিস্থল ছিল সাত কিলোমিটার গভীরে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451