বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৩২৬ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার :
সাতক্ষীরার তালায় ইজিবাইকের ধাক্কায় জোবায়ের হোসেন (৭) নামের এক শিশু
নিহত হয়েছে। সে উপজেলার কুমিরা গ্রামের ভ্যান চালক জিয়ারুল ইসলাম
বিশ্বাসের পুত্র এবং কুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।
রোববার (৫ আগষ্ট) দুপুরে তালা উপজেলার কুমিরা-কেশবপুর মধুসড়কের
কুমিরা বাবুর পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শিশুটিকে বাঁচাতে
ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে তিনজন আহত হয়। আহতরা হলো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের প্রশান্ত সাহার দু’পুত্র রনি
সাহা (১৩) ও জনি সাহা (৮) এবং কালিগঞ্জ উপজেলার মুরারী সাহার স্ত্রী
অঞ্জনা সাহা (৩৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা
ক্লিনিকে ভর্তি করে। এরমধ্যে রনি সাহার অবস্থা আশংকাজনক।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম রেজা বিষয়টি
নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451