সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘রাজধানীর ৩৫% পরিবহন শ্রমিক মাদকাসক্ত’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ১৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ঢাকা মহানগরীর শতকরা ৩৫% পরিবহন শ্রমিক মাদকাসক্ত। আর এই মাদকাসক্ত পরিবহন শ্রমিকরাই প্রধানত সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। এই তথ্য দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

শনিবার (৪ আগস্ট ২০১৮)  এই তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। এর প্রতিকারে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে এসব মাদকসেবী বাসচালকদের সনাক্ত করতে অনুরোধ করেন তিনি।

পাশাপাশি অনেক মালিক পরিবহন শ্রমিকদের চুক্তিতে বাস চালাতে দেয়াকে দুর্ঘটনার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেন। এ চুক্তির কারণে বেশি মুনাফার জন্য বাসগুলো সড়কে রেষারেষিতে লিপ্ত হয়। এতে সড়ক দুর্ঘটনা ঘটে।

পরিবহন মালিক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ছাত্রদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। নিরাপত্তার অভাবে মালিক-শ্রমিকেরা ঢাকাসহ সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে।’

খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ‘এটা আমাদের মালিক-শ্রমিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়। মালিক-শ্রমিকদের কোনো সংগঠনের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে গাড়ি বন্ধ রাখতে বলা হয়নি। শ্রমিকরা নিরাপদ বোধ করলেই গাড়ি চলবে।

 

সুত্র,কালের কণ্ঠ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451