সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ১৫০ বার পড়া হয়েছে
মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

অনলাইন ডেস্কঃ রাজধানীর মগবাজারে বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শুক্রবার দুপুরে মগবাজারের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।ঢাকা মহানগর পুলিশ রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ঘটনাটি নিশ্চিত করেছেন।নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল(৩৫)। তিনি রাজধানীর উত্তর গোড়ানের বাসিন্দা বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসটি প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রিকশাটি সড়কের পাশে পড়ে যায়। রিকশার আরোহী ও চালক আহত হন। এরপর বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে সেখানে উপস্থিত লোকজন বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।গেল রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে ঝরে যায় দুই শিক্ষার্থীর প্রাণ। এরপর তার সহপাঠীরা আন্দোলনে নামেন। ধীরে ধীরে এ আন্দোলন পুরো রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে। এ ঘটনার রেশ না কাটতেই আবারও বাসচাপায় রাজধানীতে মোটরসাইকেলের এক আরোহী নিহত হলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451