সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানী। 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৩০৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক :
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে।আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য তিনি এই সব কমিটি অনুমোদন করেন। সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে মো. রেজানুল হক চৌধুরী শোভনকে। সাধারণ সম্পাদক করা হয়েছে গোলাম রাব্বানীকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে সাদ্দাম হোসাইনকে, সাধারণ সম্পাদক করা হয়েছে সঞ্জিত চন্দ্র দাসকে।ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মো. ইব্রাহিমকে, সাধারণ সম্পাদক করা হয়েছে সাইদুর রহমান হৃদয়কে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মেহেদী হাসানকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জোবায়ের আহমেদকে।কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451