বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২ সিটির ফল প্রত্যাখ্যান, বিক্ষোভের ডাক দিলেন ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ২৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

বরিশাল ও রাজশাহী সিটির নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে বৃহস্পতিবার (২ আগস্ট) সারাদেশে জেলা ও মহানগরীতে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, দুই সিটিতে সরকারি দল আওয়ামী লীগ কেন্দ্র দখল করেছে। বিএনপির এজেন্টদের বের করে দিয়েছে। নির্বাচনের আগে আমাদের দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। ভোট শুরুর কয়েক ঘণ্টা পরই বরিশালে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার ভোট বর্জন করেন।

পরে দিনে শেষে এখানে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ১ লাখ ৯ হাজার ৮০১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। সরওয়ার পেয়েছেন ১৩ হাজার ৪১ ভোট।

অন্যদিকে রাজশাহীতে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।

তবে সিলেটে বিএনপি প্রার্থী আরিফুল হক এগিয়ে আছেন। সংঘাতের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। তবে ১৩২ কেন্দ্রের ভোটে বিএনপির আরিফুল হক পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার

৮৭০ ভোট। অর্থাৎ ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন আরিফুল হক। আর স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোটের সংখ্যা ৪ হাজার ৭৮৭ ভোট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451