বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে  রেষ্টুরেন্টে গ্যাস সিলিন্ডারে  আগুন  ৪ জন অগ্নিদগ্ধ  

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

রামগঞ্জ প্রতিনিধ :

রামগঞ্জ পৌর শহরের আয়েশা রেষ্টুরেন্টের রান্না করার চুলার গ্যাস থেকে সংগঠিত আগুনে দোকান কর্মচারী রফিক (৪৫), দেলোয়ার (৩৫) ফয়েজ (২০) বাবুল (২২)সহ ৪জন অগ্নিদগ্ধ হয়েছেন। রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

আহতদেরকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে ও দোকান মালিক হাজী আবু তাহের নান্টু পাটওয়ারী জানান, আজ রবিবার সকাল ৯টায় প্রতিদিনকার মতো দোকানের লোকজন রান্নাবান্নার কাজ করার সময় এক কর্মচারী একটি সিলিন্ডারের রেগুলেটর লাগানোর সময় তা খুলে গিয়ে গ্যাস বের হতে থাকে। মুহুর্তেই লিকেজ হওয়া গ্যাসের কারনে পাশের চুলা থেকে আগুন রান্নাঘরে ছড়িয়ে পড়ে। দোকান কর্মচারীরা কিছু বুঝে উঠার আগেই রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, ফয়েজ আলম ও বাবুল অগ্নিদগ্ধ হয়ে পড়ে। দ্রুত খবর পেয়ে রামগঞ্জ ফায়ার ষ্টেশনের দুটি ইউনিট ও দোকানের অন্য লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

অগ্নিদগ্ধ চার কর্মচারীকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসময় বৃষ্টির কারনে দোকানে ক্রেতা কম থাকায় আহত ও ক্ষতির পরিমান কম হয়েছে বলে জানান, স্থানীয় লোকজন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451