বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ দুদকের অভিযান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ২৭৬ বার পড়া হয়েছে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ দুদকের অভিযান

অনলাইন ডেস্কঃ

কয়েদিদের মধ্যে খাদ্য সরবরাহ এবং স্বজনদের সঙ্গে সাক্ষাৎকালে ঘুষ-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

অভিযোগ কেন্দ্রে (১০৬) আসা অভিযোগের ওপর ভিত্তি করে উপপরিচালক এস এম সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ ৯ সদস্যের একটি টিম আজ এ অভিযানে অংশ নেয়।

চার ঘন্টার অভিযান প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, কারা ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম আছে, এটা তাদের সিস্টেম ফেইলার। এ অবস্থার অবসান ঘটাতে হবে। কর্তৃপক্ষকে সংশোধনের সময় দেয়া হয়েছে, নতুবা দুদক আইনানুগ পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে।

দুদক টিম কারাগারে ঢুকে হাসপাতাল এবং চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সরেজমিনে পরিদর্শন করে। এছাড়া কয়েদিদের প্রস্তুত করা পোশাক ও তৈজসপত্র উৎপাদন ব্যবস্থা পরিদর্শন করে দুদক টিম।

কারাগারের খাদ্য প্রস্তুতকরণ, রান্না ও সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করে দুদক টিম ব্যাপক অনিয়মের সন্ধান পায়। প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়া হয়, দর্শনার্থীদের এমন অভিযোগের প্রেক্ষিতে ক্যান্টিন কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

দুদক টিম দর্শনার্থীদের প্রবেশ, সাক্ষাৎকার ও কথোপকথন সরেজমিনে পরিদর্শন করে।

দুদক জানায়, এখানে ব্যবস্থাপনায় ব্যাপক ঘাটতি রয়েছে। কয়েদিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার স্থলে স্থান সংকুলান হয় না এবং প্রচণ্ড শব্দের ফলে দর্শনার্থীরা কিছুই শুনতে পায় না।

দুদকের পক্ষ হতে এসময় দুর্নীতিবিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ করা হয় এবং মাইকিং করে দুর্নীতি সংক্রান্ত যে কোন অভিযোগ দুদক হটলাইনে (১০৬) জানানোর জন্য বলা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451