বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৩৮৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ ঃ শনিবার বিকেল তিনটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ ব্রিজ সংলগ্ন দিঘলী-চাকলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন মুজাম্মেল হক (৪৫), শফিকুল ইসলাম (২৮) ও মুক্তার হোসেন। অজ্ঞাতনামা অন্য একজনের বয়স ৬০ বছরের মতো।এ ঘটনায় অটোরিকশা চালকসহ ছয়জন আহত হয়েছেন। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাক শনিবার বিকেল তিনটার দিকে গোবিন্দগঞ্জ ব্রিজের পশ্চিম পাশে দাঁড়ানো যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা গোবিন্দগঞ্জ থেকে সিলেট এবং দিগলী গ্রাম থেকে একটি ইজিবাইক মূল সড়কে উঠার সময় এ ত্রিমুখী সংঘর্ষ হয়।জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আনিচুর রহমান আরটিভি অনলাইনকে জানান, শনিবার বিকেলে ট্রাক-অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে চারজনের মৃত ঘোষণা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451