বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধাপ পদ্ধতিতে সবজি ও মসলা চাষ : সাবলম্বি হচ্ছে কৃষক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৩৩২ বার পড়া হয়েছে

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধাপ পদ্ধতিতে
বা ভাসমান বেডে চাষ করা হচ্ছে শাক সবজি ও মসলা। উপজেলার গোপালপুর
ইউনিয়নের বন্যাবাড়ী, মিত্রডাঙ্গা, জোয়ারিয়া, পাথরঘাটা, চাপরাইল,
রুপাহাটিসহ আশপাশের আরো কয়েকটি গ্রামের কৃষকরা ভাসমান
বেডে চাষাবাদ শুরু করেছে। এতে করে তারা বর্তমানে আর্থিক ভাবে
সাবলম্বি হয়ে উঠছে।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার প্রায় ৮০
হেক্টর জমির পানির উপরে ঢেড়স, পুইশাক, লালশাক, বরবটি, শশা, করলা, কচু ও
হলুদসহ বিভিন্ন রকমের শাক সবজি ও মসলার চাষ করা হচ্ছে। এবার প্রায়
৩০ হেক্টর জমির পানির উপর ভাসমান বেড তৈরি ও চাষাবাদ করার জন্য
প্রয়োজনীয় বীজ, নেটসহ বেড তৈরির শ্রমিকের মূল্য দেয়া হচ্ছে
কৃষি অফিস থেকে। তাই কৃষকরা উদ্বুদ্ধ হয়ে অত্যান্ত আগ্রহের সাথে
ভাসমান বেডে চাষাবাদ করছে। এছাড়া বেড তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত
প্রয়োজনীয় আধুনিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
টুঙ্গিপাড়া উপজেলার বন্যাবাড়ি গ্রামের কৃষক বরেন্দ্রনাথ বিশ্বাস,
রবিন দাস, হরেন্দ্রনাথ বসু, জোয়ারিয়া গ্রামের নরোত্তম বালা, অনিমেষ
চন্দ্র সরকার এ প্রতিবেদককে জানান, উপজেলার অনেক এলাকায় নিচু
জমি আছে। সে কারনে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ
জন্য স্বাভাবিক চাষাবাদ সম্ভব হয় না। আর এ সময় আমাদের হাতে
কোনো কাজও থাকে না। তাই নতুন এ পদ্ধতিতে আমরা শাক সবজি ও
মসলা চাষে লাভের মুখ দেখতে পারবো বলে আশা করি। এছাড়া উপজেলা
কৃষি অফিস থেকে আমাদের সার্বক্ষনিক পরামর্শ ও সহযোগিতা দেয়া
হচ্ছে। ইতিমধ্যে আমরা লাভের মুখ দেখতে শুরু করেছি।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল উদ্দিন বলেন,
উপজেলার গোপালপুর ইউনিয়নসহ উপজেলার বেশ কিছু নিচু এলাকা
গুলোতে ধাপ পদ্ধতি বা ভাসমান বেডে চাষাবাদ ব্যাপক সারা পেয়েছে।
সবজি ও মসলার ফলনও এবার ভালো হয়েছে। এছাড়া আমাদের পক্ষ থেকে তাদের
সার্বক্ষনিক পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। আশা করি ভাসমান
বেডে চাষাবাদ করে কৃষকরা ব্যাপক লাভবান হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451