বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে সড়কের পানি নিষ্কাশনের ড্রেণ কাটলেন ইউপি চেয়ারম্যান!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ২৭৫ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি,
সড়ক বাঁচাতে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া-গোপালপুর প্রধান সড়কের উপরে জমে
থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নিজ উদ্যোগে ড্রেণ কাটলেন ওয়ালিয়া ইউপি
চেয়ারম্যান আনিছুর রহমান মাস্টার।
রোবিবার (২২ জুলাই) সকাল ১০ টার দিকে ওয়ালিয়া-গোপালপুর সড়কের ওয়ালিয়া ট্রাফিক
মোড় এলাকা থেকে দিয়াড়পাড়া পর্যন্ত প্রায় ১৫ টি স্থানে নিজ উদ্যোগে ওয়ালিয়া
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দের সঙ্গে নিয়ে সড়কের দুই পাশের মাটি কেটে পানি
নিষ্কাশনের জন্য ড্রেণ করে দেন ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান।
এ সময় চেয়ারম্যানের এই ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে ওয়ালিয়া ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান ও চকনাজিরপুর বিএম কলেজের
প্রভাষক হেলাল উদ্দিন চেয়ারম্যানের সাথে ড্রেন কাটার কাজে যোগ দেন।
এ ব্যাপারে ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান দৈনিক ইনকিলাব কে
বলেন,‘বৃষ্টির পানি জমে কোটি টাকা ব্যায়ে নির্মিত পাঁকা সড়ক নষ্ট হয়ে যাচ্ছে।
জনগনের সচেতনতা বৃদ্ধির লক্ষে নিজেই সড়কের উপরে জমে থাকা বৃষ্টির পানি
নিষ্কাশনের জন্য সড়কের দুই পাশের মাটি কেটে ড্রেন করে দিচ্ছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451