রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সড়ক মেরামতের নামে কাদামাটি আর পানির
ওপরই কার্পেটিং করা হচ্ছে। গতকাল রোববার পৌরসভার সোনাপুর
হরিসভা হইতে বাংলাবাজার ভায়া ইছাপুর সড়কের কমরদিয়া অংশে
সংশ্লিষ্ট ঠিকাদারের উপস্থিতিতে জনসম্মুখে এমন কার্পেটিং হতে
দেখা যায়।
সরজমিনে পরিদর্শন কালে জানাযায়, টেন্ডারের ভিত্তিতে এলজিইডি’র
আওতায় সোনাপুর হরিসভা হইতে বাংলাবাজার ভায়া ইছাপুর সড়কের
মেরামতের কাজ পায় লক্ষ্মীপুর জেলার মেসার্স খন্দকার ব্রাদার্স। এরই
আলোকে প্রতিষ্ঠানের ঠিকাদার ৯০ লাখ ৯৭ হাজার টাকার কাজটি
সম্প্রতি শুরু হয়। এরপর থেকেই ওই ঠিকাদারের বিরুদ্ধে এলাকাবাসী
কর্তৃক নি¤œমানের কাজ করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ
উঠলেও কাজ তদারকিতে থাকা প্রকৌশলীগণ কর্ণপাত করেননি। এরই
ধারাবাহিকতায় রোববার সকালে সড়কটির কমরদিয়া অংশে কাদামাটি
আর পানির উপর পিছ ঢালাই দিয়ে কার্পেটিং কালে এলাকাবাসী বাধা
প্রদান করে। কিন্তু ঠিকাদার ওই বাধা কর্ণপাত না করেই তিনি কাজ
চালাতে থাকেন। নিরুপায় হয়ে লোকজন সাংবাদিকদের দ্বারস্থ হলে
সাংবাদিকগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি ক্যামেরাবন্দি করে
প্রকৌশলীকে অবহিত করেন।
ঠিকাদার বাবুল জানান সকালে ক্ধাসঢ়;জ শুরুর ঘন্টাখানিক পরেই বৃষ্টি
পড়তে থাকে। উপজেলা প্রকৌশলী আবহাওয়ার কারণে তাৎক্ষনিক কাজটি
বন্ধ করে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলী সিফাত আহমেদ ঘটনাটির
সত্যতার স্বীকার করে তিনি জানান, বিষয়টি সম্পর্কে অভিযোগ
পাওয়ার পর পরই ওই সড়কের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি।