রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রির্পোটার-

আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকায় এফ.বি এক্সিলেন্স ফ্যাশন কোম্পানী লিঃ নামক পোশাক কারখানায় এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত রবিবার দুপুরের খাবারের বিরতির পর কারখানার মালিকের নির্দেশে উত্তরার ইউরো গ্রীণ কোম্পানী থেকে কারখানা ইন্সপেকশন ও অডিট করতে আসা আগত ব্যক্তি মোঃ ফাত্তাহ্ (৪০) এই ঘটনা ঘটিয়ে লাপাত্তা হয়ে যান বলে জানা যায়।

ধর্ষণের শিকার নারী পোশাক শ্রমিকের নাম দিপালী আক্তার (২০) ।তিনি অএ কারখানায় সুইং হেলপার হিসাবে কাজ করতেন। তার গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার সাঘাটায় বলে জানা গেছে।

ধর্ষণের বিষয়টি যানাজানী হওয়ার পর পরই শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ধর্ষকের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে কারখানার ভিতরেই তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

খবর পেয়ে শিল্পপুলিশ ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল দ্রুত ঘটনা স্থলে আসেন এবং কারখানার মালিকপক্ষ ও শ্রমিকপক্ষকে নিয়ে আলোচনা করে অতি অল্প সময়ের মধ্যে আসামীকে গ্রেপ্তার করার আশ্বস্ত প্রদান করেন এবং পরিস্থিতি শান্ত করেন।

রাতেই অভিযোগ কারিনী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।কারখানার মালিকপক্ষ সাধারণ ছুটি ঘোষনা করেন।নিরাপত্তার স্বার্থে কারখানার আশে পাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ ও কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান ফাইন্যান্স অফিসার মোঃ আঃ সালাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451