সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

জামালপুরে ট্রাক উল্টে নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৩৮৫ বার পড়া হয়েছে
জামালপুর, ট্রাক, নিহত, দুর্ঘটনা, আরটিভি অনলাইন, Jamalpur, truck, killed, accident,

অনলাইন ডেস্কঃ জামালপুরে ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন। আরও তিনজন।আজ(শুক্রবার) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।রেজাউল করিম জানান, জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন।তিনি জানান, লোহাবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে জামালপুরের সরিষাবাড়ি যাচ্ছিল।

আওনা ইউনিয়নের স্থল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।নিহতরা হলেন, পোঘলদিঘা ইনিয়নের পুটিয়ারপাড় গ্রামের নাসির উদ্দিন, একই ইউনিয়নের সাঞ্চারপাড় গ্রামের রিয়াজ উদ্দিন এবং আব্দুল বারিক।আহত হযরত আলী, ওয়েজ উদ্দিন ও শহীদ মিয়াকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান জানান, রাজধানীর কেরানীগঞ্জ থেকে পাটশিল্পের যন্ত্রাংশ ও মালামাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্টো ট ১২-৪৫৪৯) সরিষাবাড়ীতে আসছিলো। ট্রাকচালক ঘুমিয়ে পড়া দুর্ঘটনার কারণ বলে পুলিশ অফিসার জানান। দুর্ঘটনার শিকার ট্রাকটি জব্দ করা হলেও চালক আনিসুর রহমান পলাতক বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451