সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ২৭৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত এই সমাবেশ শুরু হয়।

তবে জুমার নামাজের পর থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

আজকের বিক্ষোভ সমাবেশের অনুমতির নিতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যান। দুপুর ১টার দিকে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।

 

এর আগে গত ১৫ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগেও খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। কিন্তু নিরাপত্তার কথা বলে তখন বিএনপিকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451