সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‘গয়না লুট হয়নি, হয়েছে ক্লারিক্যাল এরর’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৩৮৯ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘ভোল্ট  থেকে গয়না গায়েব হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। যেটা হয়েছে সেটা ক্লারিক্যাল এরর।’

আজ বুধবার গাজীপুরের টঙ্গীতে সড়ক ও জনপথের উপবিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ে ওই সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দল যেকোনো বিষয়কেই ইস্যু হিসেবে পাওয়ার জন্য খুবই ক্রেজি হয়ে গেছে। উন্মত্ত হয়ে গেছে। একটা কিছু পেলেই, কে কী বলল এর সত্যতা কতটুকু, তথ্য প্রমাণ কতটুকু, সেটা না জেনে হুট করে মন্তব্য করল যে, বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে গয়না লুট হয়ে গেছে। সোনা লুট হয়ে গেছে।’

রাজশাহীতে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,‘বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার আগেই হেরে যাচ্ছে। ইলেকশন এখনো হয়নি। ভোট হওয়ার আগেই তারা ভোটে হেরে যাচ্ছে। যেখানে জেতার ব্যাপারে আমরা আশাবাদী, সেখানে ককটেলের মতো একটা বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে যাব কেন? এটা তারাই করতে পারে, যাদের হেরে যাওয়ার আশঙ্কা আছে।’

ঈদুল আজহার ১০ দিন আগে থেকে বিআরটি প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন সেতুমন্ত্রী।

সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো.জাহাঙ্গীর আলম, হাইওয়ে রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আতিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া টাঙ্গাইল, সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক জনপথ বিভাগের কর্মকর্তা, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমিতির কর্মকর্তারা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সুত্র, ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451