শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ‘এ’দলের শ্বাসরুদ্ধকর জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৩১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ 'এ', শ্রীলংকা 'এ', ওয়ানডে, Bangladesh 'A', Srilanka 'A', ODi, বাংলারপ্রতিদিন

স্পোর্টস ডেস্কঃ শেষ পর্যন্ত জিতেই গেল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটা শেষ ওভারে গিয়েই ফলাফল আসে। ম্যাচটা  এতটা জমে উঠবে বোঝা যাচ্ছিল না কে জিতবে?শেষ পর্যন্ত ৫০তম ওভারের শেষ বলে সানজামুল ইসলামের করা বলে শিহান মাধুশাঙ্কাকে আউট করে শেষ হাসিটা বাংলাদেশই হাসে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে সফরকারী শ্রীলংকা ‘এ’ দল টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ ‘এ’ দলকে।ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের।  ওপেনার সৌম্য সরকার ৩৪ বলে ২৪ রান করে আউট হয়ে গেলেও আরেক ওপেনার মিজানুর রহমান করেন ১০৭ বলে ৬৭ রান।
এরপর জাকির হোসেন ১৮ রান করে ফিরে গেলেও ফজলে মাহমুদ খেলেন ৬৩ বলে ৫৯ রানের ইনিংস।শেষদিকে অধিনায়ক মোহাম্মদ মিথুনের ৪৪ বলে ৪৪ আর আরিফুল হকের ২২ বলে ৪৭ রানের ক্যামিও বড় লিড দিতে ভূমিকা রাখে।৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৮০ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। লঙ্কানদের হয়ে ১ উইকেট করে পান মাধুশাঙ্কা, শানাকা, জয়সুরিয়া, পেরেরা ও পুষ্পকুমারা।২৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। টপ অর্ডারের ব্যর্থতার লাগাম টেনে ধরার চেষ্টা করে মিডল অর্ডারের ব্যাটাররা।আশান প্রিয়াঞ্জনের ৫৯ বলে ৪২ রানের সাথে ধাসুন সানাকার ৭৮ বলে ৭৮ রান জয়ের অনেকটা কাছেই নিয়ে গিয়েছিল শ্রীলংকাকে।শেষে লোয়ার-অর্ডারে ছোট কয়েকটা জুটি মিলে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যায় দলকে। কিন্তু বাংলাদেশ বোলারদের সামনে আর পেরে ওঠেনি লঙ্কানরা।৫০ ওভারে ১০ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করলেও বাকি থেকে যায় দুই রান। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দলের।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন খালেদ আহমেদ। শরিফুল ইসলাম নেন ৩টি।  আরিফুল হক নেন দুই উইকেট।তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিকরা। ম্যাচ সেরার পুরস্কার উঠে আরিফুল হকের হাতে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451