রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাজধানীর বেরিবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ২০৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ 

রাজধানীর রূপনগর বেরিবাঁধ এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- লেগুনা চালক হান্নান হাওলাদার (২২) ও শিশু তাওহীদ (১০)। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ-আলম জানান, সকালে ঢাকা থেকে পোশাক শ্রমিকদের বহনকারী মায়ের দোয়া পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ-১৬০৩) সাভার যাচ্ছিলো। এসময় বেড়িবাঁধের গোড়ান চট এলাকায় পৌছালে, বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার (ঢাকা মেট্রো-ছ-১১-০৫১৮) সঙ্গে সংঘর্ষ হয়।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451