বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় কারখানার ভিতরে ম্যানিবাগ চুরি অভিযোগে শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ১৯১ বার পড়া হয়েছে

 মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার ঃ

কারখানার ভিতরে ম্যানিবাগ চুরি হয়েছে এমন অভিযোগে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এসময় অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছে। এঘটনায় কারখানার নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের লক্ষ করে ছয় রাউন্ড গুলি ছুরেছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। এঘটনায় শ্রমিকরা ওই কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করেছে।

রবিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ আর জিন্স প্রডিউসার লিমিটেড কারখানায় এঘটনা ঘটে। এদিকে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাকায় আজকের জন্য কারখানাটি ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ।

শ্রমিকরা জানায় গেল বুধবার ছয়তলা ভবনের চতুর্থ তলা ফ্লোরের সুইং সুপার ভাইজার শিমুল বাথরুমে যান এসময় তার একটি ম্যানিবাগ বাথরুম থেকে চুরি হয় বলে অভিযোগ করেন শিমুল। ম্যানিবাগটি একই ফ্লোরের অপারেটর সেন্টু চুরি করেন বলে অভিযোগ করেন তিনি। পরে ম্যানিবাগ চুরি করেছে সেন্টু এমন অভিযোগে ওই অপারেটরকে কারখানার বাহিরে ওই সুপারভাইজার মারধর করেন। পরে অন্য শ্রমিকরা গেল বৃহস্পতিবার ওই দুই জনের বিচারের দাবিতে কারখানার ভিতরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে। এসময় সংঘর্ষের আশঙ্কাকায় মালিকপক্ষ বৃহস্পতিবার কারখানা ছুটি ঘোষনা করেন। পরে গতকাল শনিবার মালিকপক্ষ কোন সমাধান না দিতে পারলে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে। পরে আজ রবিবার সকালে কারখানার সামনে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এসময় অন্তত ৫ জন শ্রমিক আহত হয়। পরে অন্য শ্রমিকরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এদিকে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় আজকের জন্য মালিকপক্ষ কারখানাটি ছুটি ঘোষনা করেন।

এবিষয়ে কারখানার এইচ আর এন্ড কমপ্লেয়েস ম্যানেজার র‌্যাক লিটন বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451