বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিয়ানমারে খনিধসে নিহত ১৫, আহত প্রায় অর্ধশত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৩৩০ বার পড়া হয়েছে
মিয়ানমারে খনিধসে নিহত ১৫, আহত প্রায় অর্ধশত

আন্তর্জাতিক ডেস্কঃ 

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় অস্থিতিশীল কাচিন প্রদেশে এক ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, হপাকান্ত পান্না খনি এলাকায় শনিবার ওই ভূমিধসে আরও ৪৫ জন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সি, আইউইটনেস নিউজের।

হপাকান্ত শহরের প্রশাসক কিয়া সয়ার অং বলেছেন, শ্রমিকরা পান্না খনিতে মূল্যবান খনিজ আহরণের সময় ভূমি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, লোন খিন এলাকায় ওই খনি থেকে ১৫টি মৃতদেহ ও ৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। পরে আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অং বলেন, আমরা বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছি। তবে রোববার আবারও উদ্ধার অভিযান শুরু হবে। কেউ নিখোঁজ থাকলে তাদের খোঁজ দিতে স্থানীয়দের প্রতিও আহ্বান জানান অং।

তিনি বলেন, দুর্ঘটনার শিকার খনিশ্রমিকরা কোনও কোম্পানির হয়ে কাজ করছিল না।

হপাকান্তে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির সেক্রেটারি হান থার বলেছেন, আরও অনেক লোক খনির ভেতর আটকা পড়ে থাকতে পারে।

তিনি বলেন, খনির ভেতর সম্ভবত শতাধিক লোক ছিল। একটি পুকুরের ভেতর থাকা শ্রমিকদের ওপর ভূমি ধসে পড়লে তারা মাটিচাপা পড়েন।

পরিবেশবাদী গ্রুপগুলো জানাচ্ছে, ২০১৪ সালে প্রায় ৩১ বিলিয়ন ডলার সমমূল্যের পান্না উৎপাদন করে মিয়ানমার। বিশেষজ্ঞরা বলছেন, এগুলোর বেশির ভাগই চীনে চোরাচালান করা হয়েছে।

উল্লেখ্য, গেল মে মাসে একই এলাকায় এ ধরনের আরেকটি ঘটনায় কমপক্ষে ১৪ খনিশ্রমিক নিহত হয়। এর আগে ২০১৫ সালে হপাকান্তে আরেকটি খনি দুর্ঘটনা শতাধিক ব্যক্তি নিহত হয়েছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451