শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে রথ যাত্রা পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৫২১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ

উৎসবমুখর আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরে শুরু হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। শনিবার সকাল সাড়ে ৮টার সময় শ্রীঅঙ্গন আঙ্গিনা থেকে এই রথে যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাক্ষণকান্দা মন্দিরে গিয়ে শেষ হয়।

আগামী ২২ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এর সমাপ্তি হবে। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেন।সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে শনিবার বিকেলে শোভারামপুর ইসকন মন্দির থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে হাজারো ভক্ত।

শনিবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানের মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ।রথযাত্রা প্রসঙ্গে আঙ্গিনার সাধারণ সম্পাদক বিমান কান্তি ব্রক্ষচারী জানান, সনাতন ধর্ম মতে জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাহার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।তিনি আরও জানান, কংস বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে রথে চেপে মথুরানগরী পরিক্রম করেছিলেন। সেসময় সমস্ত মথুরাবাসী ভগবানের দর্শন লাভ আর প্রণাম, পুষ্প অর্পণের সৌভাগ্য লাভ করেছিলেন। বলা হয় এই ঘটনাকে স্মরণীয় করবার জন্য রথ যাত্রা উৎসবের আয়োজন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451