বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘অনেক দৃঢ় ফ্রান্সের এই দলের মানসিকতা’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ২৭০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

দুই বছর আগে ২০১৬ ইউরো টুর্নামেন্টে পর্তুগালের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার দুঃখ এখনও ভুলতে পারেনি ফরাসিরা। এখনও নাকি সেই দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় দিদিয়ের দেশ্যম এবং তার শিষ্যদের। রাশিয়া বিশ্বকাপে আরও একটি শিরোপা জয়ের সুযোগ তাদের সামনে। রবিবারের ফাইনালের আগমুহূর্তে ফ্রান্স অধিনায়ক অলিভার গিরুদ বললেন, আগেন চেয়ে এই দলটির মানসিক দৃঢ়তা অনেক বেশি।

আগামী ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের নেতৃত্ব দিবেন ৩১ বছর বয়সি গিরুদ। গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে ম্যাচ থেকে ওসমানে ডেম্বেলের পরিবর্তিত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। নক-আউট পর্বে আর্জেন্টিনা, উরুগুয়ে ও বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত নৈপূণ্য লেস ব্লুসদের বিশ্বকাপ শিরোপা জয়ের ফেভারিট বানিয়ে দিয়েছে। ফেবারিটের মতোই ফাইনালে উঠেছে তারা।

গিরুদ বলেন, আন্তর্জাতিক মঞ্চে আরেকটি সুযোগ নস্ট করতে চায় না ফ্রান্স। তিনি বলেন, ‘এটি আলাদা। (ইউরোতে) আমরা যখন জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে জিতেছিলাম, তখন অতিমাত্রায় আনন্দিত হয়ে পড়েছিলাম। আর বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে জয়ের প্রেক্ষাপট আলাদা। ওই জয়ের পর এখন আমাদের একইরকম অনুভূতি হচ্ছে না।’

কারণ ব্যাখ্যা করে গিরুদ আরও বলেন, ‘আমাদের সামনে এখনো একটি ম্যাচ বাকী আছে, যাতে জয় পেতে হবে। যে কারণে আমাদের কাজ পরিপূর্ণ করার জন্য ওই ম্যাচেই পুরোপুরি মনযোগ দিতে হবে। আমরা এখন সেভাবেই মনোযোগী। যে কারণে এটি আলাদা। এখানে পৌছানোর জন্য আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এই সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করা যাবেনা।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451