বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুহূর্তেই বিয়ে বাড়িটি হয়ে গেল শোকের বাড়ি!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ১৪৯ বার পড়া হয়েছে
মৃত্যু,

অনলাইন ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের একটি বাড়িতে শুক্রবার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে চলছিল শেষ মুহূর্তের আয়োজন। বিয়ে বাড়ির অনুষ্ঠানের আওয়াজ ভেসে আসছিল দূর থেকেও। কিন্তু হঠাৎ স্তব্ধ হয়ে যায় পুরো বাড়িটি।কনের ভাই বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। মুহূর্তেই বিয়ে বাড়িটি পরিণত হয় শোকের বাড়িতে। এ ঘটনায় শুক্রবার বিয়ের অনুষ্ঠানও স্থগিত হয়ে যায়।

নিহত শামসুল আলম (২৪) ওই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনদের তথ্যমতে, শুক্রবার ছিল শামসুল আলমের বড় বোনের বিয়ে। বৃহস্পতিবার সারাদিন বিয়ের নানা বিষয় তদারকিতে ব্যস্ত ছিলেন তিনি। পরে রাত  দুইটার দিকে সর্বশেষ প্রস্তুতি দেখার জন্য ঘর থেকে বের হন। এসময় বিয়ের প্যান্ডেলে স্থাপন করা বৈদ্যুতিক পাখার তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।সঙ্গে সঙ্গে স্বজনরা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন স্বজনরা বিয়ের অনুষ্ঠান স্থগিত করে ছেলের মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451