সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর পল্লবীতে যুবককে শ্বাসরোধ করে হত্যা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজধানীর পল্লবীতে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁর নাম সাদিকুল ইসলাম শিপন (২৩)। গলায় তার পেঁচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ আজ শুক্রবার ভোরে মৃতদেহ উদ্ধার করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, পল্লবী বারনটেক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন শিপন। তাঁর বাবার নাম কুদ্দুস মিয়া। শিপন পেশায় ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। গতকাল রাত ৮টার দিকে শিপন বাসা থেকে বেরিয়ে যান। মধ্যরাতে বাসার সামনে গলায় তার পেঁচানো অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবার। পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কোনো বিষয় বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451