রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৪৫২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ 

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার বেগুনটাল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আফজাল মিয়া। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ফেনসিডিল, ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সদর উপজেলার বেগুনটালে শীর্ষ মাদক ব্যবসায়ী আফজাল হোসেনসহ কয়েকজন মাদক সেবন করছিল। র‍্যাব সেখানে অভিযানে গেলে তারা গুলি করে। এ সময় র‍্যাবও গুলি ছোড়ে। এতে একজন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী আফজাল বলে শনাক্ত করে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র‍্যাব ২০০ বোতল ফেনসিডিল, ১০৪২টি ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451