বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এলডিপির কর্নেল (অব.) অলির উপর হামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৩০২ বার পড়া হয়েছে
আরটিভি অনলাইন, এলডিপি, কর্নেল (অব.) অলির, হামলা,

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম হামলার শিকার হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চান্দিনা কলেজ রোডে গাড়িতে হামলা করে গ্লাস ভেঙে দিয়েছে দুষ্কৃতকারীরা। তিনি চান্দিনায় ড. রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের ২ নম্বর ক্যাম্পাস উদ্বোধন করতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

আরটিভি অনলাইনকে এমনটাই অভিযোগ জানিয়েছেন এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতারা হঠাৎই হামলা চালায় আমাদের উপর। তারা গাড়ি ভাংচুর করে। তবে অলি আহমদ অক্ষত রয়েছেন। ২০ থেকে ২৫ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তারা হঠাৎ করে অলি আহমদের গাড়িতে হামলা চালায়।অলি আহমদ বলেন, পুলিশের সামনেই হামলার ঘটনা ঘটেছে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার গাড়িতে আক্রমণ হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের ক্ষমতায়। এখন দেখি, তিনি কী ভূমিকা রাখেন।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরটিভি অনলাইনকে জানান, হামলার খবর পেয়েছি। তবে কারা হামলা চালিয়েছে তা নিয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451