শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইংল্যান্ড-ভারত‘ব্যাটিং স্বর্গে’ নামছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ২৭৬ বার পড়া হয়েছে
Alex Hales, England v India, rtv online, ভারত, ইংল্যান্ড, আরটিভি অনলাইন

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পাবার পর ওয়ানডে সিরিজে স্বাভাবিকভাবেই ফেবারিট হিসেবে শুরু করছে ভারত। সীমিত ওভারের ক্রিকেটে বর্তমান সময়ে সবচেয়ে কঠিন প্রতিপক্ষদের মধ্যে অন্যতম ইংলিশরা। তাই শুরু থেকেই সিরিজটি নিজেদের করে নিতে চাচ্ছে বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি। কারণ নিজেদের মাঠে ইংল্যান্ডকে সামান্যতম সুযোগ দিলেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইয়ন মরগ্যানরা।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় নামছে দুই দল। এই ট্রেন্ট ব্রিজেই গেলো মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ক্রিকেটের সর্বোচ্চ দলগত রান করে ট্রেভর বাইলিসের শিষ্যরা। চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে ৪৮১ করেন অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টোরা।

তার আগে এই মাঠেই ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৪৪৪ তোলে ইংল্যান্ড। ফলে এই মাঠ স্বাগতিক ব্যাটসম্যানদের কাছে ‘ব্যাটিংয়ের স্বর্গ’। তবে ভারতের ব্যাটিং গভীরতাও কম নয়। তাই পিচ কেমন হয় সেটাই দেখার। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ৬৯টি ম্যাচ খেলে ৪৬টি জিতেছে ইংল্যান্ড। গেলো বছর জুন থেকে ২৭টি ম্যাচ জেতা হয়ে গিয়েছে। সদ্যসমাপ্ত সিরিজে অস্ট্রেলিয়াকে ৫-০ হারিয়েছে ইংলিশরা। দলে জস বাটলার, জেসন রয়ের মতো তারকা ব্যাটসম্যানরা রয়েছেন। ফলে ইংলিশদের হারানো সহজ হবে না। ভারতের ব্যাটিং লাইন আপেও শিখর ধাওয়ান, রোহিত শর্মা, কেএল রাহুল, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড় রয়েছেন। তবে স্পিন বোলিং কেমন করে তার উপরে অনেক কিছু নির্ভর করবে। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের মধ্যে কোহলি কাকে খেলান সেটাও দেখার বিষয়। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার সুস্থ হয়ে ফিরবেন। উমেশ যাদব রয়েছেন। এছাড়া সিদ্ধার্থ কউল ও শার্দুল ঠাকুরের মধ্যে কেউ একজন সুযোগ পাবেন বলে জানিয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451