শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপের সুযোগ নেই : মন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ৩৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ 

চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত কোটায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বুধবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

চাকরিপ্রত্যাশীরা কোটা সংস্কারের আন্দোলনের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন। আন্দোলনকারীদের দাবি, চাকরিতে ৫৬ শতাংশ কোটার মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা। সার্বিকভাবে কোটা ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।

এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য চাকরির বয়সসীমা ৩০ বছর হলেও মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে তা ৩২ বছর। একটি অভিন্ন বয়সসীমার দাবিও রয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। এই আন্দোলন নিয়ে কিছুদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারীরা এ ব্যাপারে সংসদের দেওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন দাবি করেছেন।

এই পরিপ্রেক্ষিতেই আজ মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী সংবাদ সম্মেলনে এসে মুক্তিযোদ্ধার পরিবার ও স্বজনদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘হাইকোর্টে রিটের রায়ের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপের সুযোগ নেই।’

‘যদিও মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ৩০ শতাংশ মেধা কোটা থেকে পূরণের বিধান করা হয়েছে। তার পরেও মুক্তিযোদ্ধা কোটা থাকবে।’

মন্ত্রী আরো বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যাঁরা উদ্বিগ্ন, তাঁদের আশ্বস্ত করে বলতে চাই, এ সরকার যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা হবে না এবং মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451