বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে জঙ্গল থেকে হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত পুলিশের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৩৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

গাজীপুরের কালীগঞ্জের একটি জঙ্গল থেকে পুলিশ এর স্পেশাল ব্রাঞ্চ-এসবিতে কর্মরত ইন্সপেক্টর মামুন ইমরান খানের হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের রায়েদিয়া এলাকায় তার মরদেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ।

জানা যায়, দুই দিন আগে অফিস শেষে বনানীতে ভাইয়ের বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। রাজধানীর শান্তিনগরে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন মামুন ইমরান। ব্যক্তিগত জীবনে অবিবাহিত মামুন ২০০৫ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) যোগদান করেন। এরপর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দেন। সেখান থেকে ফেরার আগেই ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন তিনি।পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, সন্ত্রাসীরা তাকে অপহরণের পর হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451