অনলাইন ডেস্কঃ
রামগঞ্জ থানাধীন ৪নং ইছাপুর ইউনিয়নে নয়নপুরে অভিযান ছালিয়ে এসআই ফারুখ আহামেদ,এএসআই জামাল উদ্দিন,এএসআই মোঃ শরীফুল ইসলাম সহ থানা এলাকায় অভিযান চালাইয়া আসামী মোঃ আজাদ হোসেন প্রকাশ আরজু (৩০) নয়নপুর (মোস্তান বাড়ী) আব্দুল মান্নানের ছেলে, রামগঞ্জ থানাধীন ৪নং ইছাপুর ইউনিয়নের অন্তর্গত নয়নপুর সাকিনে আদির বাড়ীর পশ্চিম পাশে খালপাড়ে কাঁচা রাস্তার উপর হইতে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে ধৃত করা হয়। উক্ত আসামী এলাকার মাদক দ্রব্য বিক্রয়ের চক্রের সাথে যোগসাজসে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে। সে এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করিয়া এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করিতেছে। তাহার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রহিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে রামগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। তাহাকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এম কা