সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুজনের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৪০৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুজনের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ভেসে উঠলে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন ওসমান ও ইমন। লঞ্চের সঙ্গে ট্রলারের ধাক্কার ঘটনার পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, গত রোববার রাত ৯টায় নোঙর করা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে যাত্রীবাহী ট্রলারের ছাদ থেকে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন। বিষয়টি গতকাল সোমবার জানাজানি হলে ডুবুরি দিয়ে তল্লাশি করেও কাউকে পাওয়া যায়নি। এর মধ্যে আজ সকালে ওসমান ও ইমনের লাশ নদীতে ভেসে ওঠে। এ ছাড়া এ ঘটনায় দীন ইসলাম নামের আরেকজন নিখোঁজ রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451