বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ইগনাশেভিচ ফুটবলকে বিদায় বললেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

ফুটবলকে বিদায় বললেন রাশিয়ার ডিফেন্ডার সের্গেই ইগনাশেভিচ। দেশের মাটিতে অনুষ্ঠিত ২১তম ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় রাশিয়া। দলের বিদায়ের পরই ফুটবলকে বিদায় বলে দেন ইগনাশেভিচ।

রাশিয়ার হয়ে রেকর্ড সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি। ১২৭ ম্যাচে ৮ গোল করেছেন এই ডিফেন্ডার। ২০০২ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলছেন ইগনাশেভিচ।

নিজের অবসর নিয়ে ইগনাশেভিচ বলেন, গর্ব নিয়েই জাতীয় দলকে বিদায় বলছি। কারন দেশের মাটিতে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পেরেছি আমি। দেশের সেরা দলটিনিয়েই আমরা মাঠে নেমেছি। প্রত্যাশার চেয়ে ভালো পারফরমেন্স করেছি। তবে দুর্ভাগ্য আমাদের, শেষ আটেই নিজের যাত্রা থামিয়ে দিতে হলো। এখন আমার নিজের যাত্রা থামিয়ে দেওয়ার সময়। আমার মতে, এটিই সবচেয়ে ভালো মূর্হুত। দেশের মাটিতে বিশ্বকাপ না থাকলে আরও আগেই ফুটবলকে বিদায় বলতাম।

খেলোয়াড়ী জীবনের ইতি টেনে ভবিষ্যতে কোচ হবার লক্ষ্য স্থির করেছেন ৩৮ বছর বয়সী ইগনাশেভিচ। তিনি বলেন, খেলোয়াড়ী জীবন শেষ করলাম। এবার সামনে নতুন লক্ষ্য স্থির করেছি। কোচ হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই। এজন্য এখানেও আমাকে ঘাম ঝড়াতে হবে। সেটি করার জন্য আমি প্রস্তুত।

চলতি বিশ্বকাপে রাশিয়ার হয়ে সবগুলো ম্যাচই খেলেছেন ইগনাশেভিচ। তার উপর আস্থা ছিলো টিম ম্যানেজমেন্টের। সেই আস্থার প্রতিদান দিতে পেরেছেন বলে মনে করেন তিনি, দেশের হয়ে খেলাটা সবসময়ই গর্বের। আমিও গর্বিত। বিশ্বকাপের মত আসরে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তবে আমার স্বপ্ন আরো বড় ছিলো। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। আমার উপর আস্থা রাখার জন্য দল ও ফেডারেশনের সকলকে ধন্যবাদ।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলকেও বিদায় জানিয়েছেন ইগনাশেভিচ। ২০০৩ সাল থেকে রাশিয়ার ঘরোয়া ক্লাব সিএসকেএ মস্কোর হয়ে খেলছেন। অবসরের আগ পর্যন্ত ৩৮০ ম্যাচে ৩৫ গোল করেন তিনি। রাশিয়ান লিগের সিএসকেএ মস্কোর হয়ে ছয়টি শিরোপা জিতেন ইগনাশেভিচ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451