বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৪৪৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ

উন্নয়ন ও অর্জনে অসাধারণ অবদান রাখার জন্য আগামী ২১ জুলাই বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, গাজীপুর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর ও মুন্সিগঞ্জের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলা-মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রীর অর্জনের মধ্যে সিডনি থেকে আন্তর্জাতিক লিডারশিপ অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন রয়েছে। উন্নয়নশীল দেশে এগিয়ে যাওয়াও প্রধানমন্ত্রীর অর্জনগুলোর একটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451